×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৭-০৮
  • ৭৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঈদ উদযাপনে পিকআপ ভ্যানে বাড়ি ফেরার পথে জেলার কামারখন্দ উপজেলার কোনাবাড়ি এলাকায় আজ ট্রাকের ধাক্কায় দু’জন নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। এদিকে অপর এক স্থানে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার ভোরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে শাকিল (২৫) নামে একজনের নাম-পরিচয় পাওয়া গেছে। তিনি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার মকবুল হোসেনের ছেলে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, শুক্রবার ভোরে একটি পিকআপ ভ্যানকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানের পাঁচ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়েছে।
অপরদিকে ভোর ৪টার দিকে একই এলাকায় বাস-ট্রাকের মুখোমুখী সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন বলে জানান ওসি মোসাদ্দেক হোসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat