×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৭-০৭
  • ৪৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কোরবানির হাটের সার্বিক নিরাপত্তায় থাকছে সরকারের এলিট ফোর্স র‌্যাব (র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন)। ইতোমধ্যেই র‌্যাবের উদ্যোগে হাটগুলোকে ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। এসব হাটে যে কোন ধরনের চাঁদাবাজির বিষয়েও তারা সতর্ক রয়েছে।
র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল-মঈন আজ বৃহস্পতিবার রাজধানীর গাবতলী পশুর হাট এবং বাসস্ট্যান্ড পরিদর্শন করেন। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে কোরবানির পশুর হাট এবং জনগণের জানমালের নিরাপত্তা প্রসঙ্গে তাদের নেয়া ব্যবস্থা তুলে ধরেন।
কোরবারির পশুর হাটের সার্বিক নিরাপত্তা প্রসঙ্গে আল-মঈন বলেন, সার্বিক নিরাপত্তার বিষয়টি র‌্যাব নিশ্চিত করেছে। পশুর হাট কেন্দ্রিক চাঁদাবাজি রুখতে বিশেষ নজরদারি ও মনিটরিং করা হচ্ছে। তিনি বলেন, ‘‘আমরা কোনও আত্মতুষ্টিতে ভুগছি না। যেকোনও উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত র‌্যাব।’’
পশুর হাঁটের পাশাপাশি যাত্রাপথে অজ্ঞান পার্টি, মলম পার্টি, ঘরমুখো মানুষের হয়রানি-ভোগান্তি এবং অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে কাজ করছে র‌্যাবের বিভিন্ন টিম। এমনকি গাবতলী পশুর হাটে পশু ডাক্তারসহ মোবাইল কোর্ট পরিচালনার কথাও জানান তিনি। এ প্রসঙ্গে হুঁশিয়ারি উচ্চারণ করে র‌্যাব কর্মকর্তা বলেন, কেউ যদি গরু মোটাতাজার ওষুধ আগে খাইয়ে থাকে, আর পরীক্ষায় তা ধরা পড়ে তবে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
জাল টাকা উদ্ধারের ব্যাপারে তিনি বলেন, দেড় কোটি টাকার বেশি জাল নোট উদ্ধার করা হয়েছে। টাকা নিয়ে কারো সন্দেহ হলে গাবতলী পশুর হাটে র‌্যাব ক্যাম্পে এসে তা মেশিনের মাধ্যমে পরীক্ষা করে নিশ্চিত পারবে জনগণ।
অনলাইনে গরু কেনা বেচা নিয়ে প্রতারণার শিকার হলে র‌্যাবকে জানানোর পরামর্শ দেন তিনি। এছাড়া বাস টার্মিনাল, রেল স্টেশন, লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হয় কিনা-তা নিয়েও র‌্যাব নজরদাড়ি রাখছে।
যাত্রাপথে র‌্যাবের টহল টিম কাজ করছে উল্লেখ করে খন্দরকার আল-মঈন বলেন, কোন অপরাধী যাতে পালিয়ে যেতে না পারে সেজন্য সব সময় কড়া নজরদারি রাখা হচ্ছে। রাস্তায় ফিটনেসবিহীন গাড়ি চলতে না পারে সে ব্যাপারে র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে।
ঈদকে কেন্দ্র করে ফাঁকা ঢাকার বাসাবাড়ির নিরাপত্তা প্রসঙ্গে র‌্যাব কর্মকর্তা বলেন, রাজধানীজুড়ে চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat