×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৭-০৭
  • ৫০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ঈদ জামাতে নাশকতা বা কোনো ধরনের হুমকির তথ্য নেই বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।
এছাড়া চামড়া ক্রয়-বিক্রয় এবং পরিবহনে কেউ যাতে চাঁদাবাজি বা বাধা সৃষ্টি করতে না পারে তা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।
আজ বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।
তিনি বলেন, ‘ঈদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্তক আছি। চট্টগ্রামের ঈদের প্রধান জামাত জমিয়াতুল ফালাহ জামে মসজিদ, আন্দরকিল্লা শাহী জামে মসজিদ এবং বড় ঈদ জামাতে চট্টগ্রাম মহানগর পুলিশের পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে নিরাপত্তা দেওয়া হবে। এছাড়া অন্যান্য মসজিদে ঈদ জামাতের নিরাপত্তা থানা, ফাঁড়ি থেকে করা হবে।’
পুলিশ কমিশনার বলেন, ঈদের আগে চট্টগ্রাম নগরীর নিরাপত্তা নিশ্চিত করতে চেক পোস্টের সংখ্যা বাড়িয়ে তল্লাশি করা হবে। এছাড়া ঈদ জামাতকেন্দ্রিক পিকেট ডিউটি, থানার নিয়মিত মোবাইল টিম, সাদা পোশাকে পুলিশি ব্যবস্থা ও ডিবির টিম মোতায়েন থাকবে।
তিনি বলেন, কোনো এলাকায় যাতে সিন্ডিকেট তৈরি করে কোরবানির চামড়া ক্রয়-বিক্রয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে সেদিকে দৃষ্টি রাখা হবে। চামড়া পাচার রোধকল্পে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঢাকাগামী চামড়া বহনের ট্রাক চলাচলে কোনো বিধিনিষেধ থাকবে না।
পুলিশ কমিশনার বলেন, ‘ঈদে বাসাবাড়ি একেবারে ফাঁকা করে যাওয়াকে আমরা নিরুৎসাহিত করেছি। নাগরিকদের অনুরোধ করবো বাসাবাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে বাড়িতে ভালো তালা ও সিসি টিভি ক্যামেরা লাগানোর জন্য।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat