×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৭-০৭
  • ৬৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ৪টি আশ্রয়কেন্দ্রে বন্যার্তদের মাঝে টানা ১৭ দিন তিনবেলা রান্না করা খাবার বিতরণ করেছে প্রজেক্ট অক্সিজেন নামক একটি সংগঠন।
উপজেলার ফুলশাইন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রজেক্ট অক্সিজেন টিম বুধবার ‘বাড়ি ফেরা’ প্রজেক্টের মাধ্যমে আশ্রয়কেন্দ্র আসা প্রতিটি পরিবারকে নগদ টাকা ও খাদ্য সামগ্রী প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।
বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ‘বাড়ি ফেরা’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব।
তিনি বলেন, প্রজেক্ট অক্সিজেন টিম করোনাকাল থেকে শুরু করে বানভাসি মানুষের কল্যাণে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে যে কাজ করেছে তা খুবই প্রশংসনীয়।
প্রজেক্ট অক্সিজেনের উদ্যোক্তা আমেরিকা প্রবাসী দেলোয়ার হোসেন আনসারের চিন্তা ও দৃষ্টিভঙ্গির প্রশংসা করে তিনি বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি অনেক সংগঠন বন্যার্তদের পাশে এসে দাঁড়িয়েছে। এদের মধ্যে প্রজেক্ট অক্সিজেন টিমের কর্মকান্ড সিলেটের সর্বত্র প্রশংসিত হয়েছে, অন্যদের উৎসাহিত করেছে। মানব কল্যাণের এই ধারা অব্যাহত রাখার জন্য প্রজেক্ট অক্সিজেনসহ সকলের প্রতি তিনি আহ্বান জানান।
এতে আরও বক্তব্য রাখেন লক্ষণাবন্দ ইউনিয়নের চেয়ারম্যান খলকুর রহমান, বিশিষ্ট রাজনীতিবিদ গোলাম কিবরিয়া, বিশিষ্ট সমাজসেবী ইকবাল হোসেন, কাউসার ব্রাদার্স লিমিটেডের চেয়ারম্যান অজি মোহাম্মদ কাউসার, ডা. জুনেদ আহমদ, এমাদ উদ্দিন, চিত্রশিল্পী মাহবুবুর রহমান রাজু, আহমদ মিলাদ শাহরিয়ার, দেলোয়ার হোসেন, শাহান আহমদ, জাহেদ আহমদ, সাইরুল ইসলাম ও মাসুম আহমদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat