×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৭-০৭
  • ৭৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে জেলার সৈয়দপুর রেল কারখানায় এবার ৮৮টি কোচ মেরামত করা হয়েছে। ইতিমধ্যে এসব কোচ যাত্রী পরিবহনের জন্য রেলওয়ের বিভিন্ন রুটে যুক্ত করা হয়েছে।
সৈয়দপুর রেলওয়ে কারখানা সূত্রে জানা গেছে, এবার মেরামত করা ৮৮টি কোচের মধ্যে ৭২টি ব্রডগেজ ও ১৬টি মিটার গেজ রয়েছে। ৬৫টি কোচ মেরামতের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু করে ৮৮টির মেরামত সম্পন্ন হয়েছে। মেরামতের পর এসব কোচ হস্তান্তর করা হয়েছে বাংলাদেশ রেলওয়ের পাকশি ও লালমনিরহাট ট্রাফিক বিভাগে। এমন কর্মযজ্ঞে কারখানার ২৯টি শপে ছিল ব্যাপক ব্যস্ততা।
সূত্র জানায়, সৈয়দপুর রেলওয়ে কারখানায় কারখানায় বর্তমানে ৭২৮জন কর্মকর্তা- কর্মচারি কর্মরত রয়েছেন।এ কারখানাটিতে যাত্রীবাহী কোচ, মালবাহী ওয়াগন মেরামত ছাড়াও এখানে তৈরি হচ্ছে ১২ হাজার ধরণের রেলওয়ের যন্ত্রাংশ।
সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক সাদেকুর রহমান জানান, এ কারখানায় মেরামত হওয়া কোচগুলো ঢাকা-খুলনা, ঢাকা-পঞ্চগড় রুটে চলাচল করছে। এছাড়া পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটে যুক্ত হওয়া ছাড়াও বিশেষ দুটি ট্রেন চালানো হবে এসব বগি দিয়ে। কারখানার কর্মকর্তা এবং শ্রমিকদের আন্তরিকতায় লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat