×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৭-০৫
  • ৫৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আফগানিস্তানে ভূমিকম্পসৃষ্ট আকস্মিক দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ‘সমন্বিত উন্নয়ন’ নীতির ভিত্তিতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমান সি-১৩০ জে আজ মঙ্গলবার ভোর ৬ টায় খাদ্য, বস্ত্র ও জরুরি ত্রাণ সামগ্রী নিয়ে কাবুলের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় এই ত্রাণ সামগ্রী পাঠানো হয়।
বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান এয়ার মুভমেন্টে উপস্থিত থেকে বিমানের পাইলট ও ক্রুদের বিদায় জানান ।
আফগানিস্তানের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে গত ২২ জুন শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলে সহস্রাধিক আফগান  নিহত, প্রায় দুই হাজারের বেশী মানুষ আহত এবং কয়েক শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্থ হয়। 
এতে দেশটিতে খাদ্য ও পানি সংকট, বাসস্থান সংকট ও জরুরী চিকিৎসা সেবার অভাব দেখা দিয়েছে। বাংলাদেশ সরকার বন্ধুপ্রতীম রাষ্ট্র আফগানিস্তানের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। 
প্রধানমন্ত্রীর ‘সমন্বিত উন্নয়ন’ নীতির ভিত্তিতে ভূমিকম্পসৃষ্ট আকসি¥ক দুর্যোগ মোকাবেলায় আফগানিস্তানের সাধারণ জনগণের জন্য সাধ্য অনুযায়ী জরুরী মানবিক সহায়তা প্রেরণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat