×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৭-০৫
  • ৫৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক পবিত্র মক্কা নগরীতে অবস্থিত বাংলাদেশ হজ্জ মেডিকেল সেন্টার পরিদর্শন করেন। 
সোমবার মেডিকেল সেন্টার পরিদর্শনকালে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব জনাব ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার তার সঙ্গে ছিলেন। এ সময় হজ্জ চিকিৎসক দলের সকল সদস্য মন্ত্রীকে স্বাগত জানান।  
এ বছর বাংলাদেশ থেকে হজ্জ পালনকারীদের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে সেখানে গত ৩ জুন থেকে সমন্বিত হজ্জ চিকিৎসক দলের ১৩৮ জন সদস্য কর্মরত রয়েছেন। প্রতিদিন গড়ে ১১০০ থেকে ১২০০ জন হাজিদের উক্ত সেন্টারের মাধ্যমে সেবা প্রদান করা হচ্ছে। আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী হজ্জ মেডিকেল সেন্টারের বিভিন্ন বিভাগ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এবং এই সেন্টারে কর্মরত সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ও টিম লিডার-১ ডা. মো. বেলাল হোসেন, এবং আর্মি মেডিকেল কলেজ, বগুড়ার উপদেষ্টা বিশেষজ্ঞ ও প্রিন্সিপাল এবং টিম লিডার-২ ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. বোরহান উদ্দীন স্বাস্থ্যমন্ত্রীকে হজ্জ মেডিকেল সেন্টারের বিভিন্ন সেবা সম্পর্কে অবহিত করেন। ইতোমধ্যে সেন্টারে প্রদেয় সেবা এবং পুরুষ ও মহিলা বিভাগে পর্যবেক্ষণে রাখা রোগীসহ মক্কায় অবস্থিত বিভিন্ন বিশেষায়িত হাসপাতালে রেফার্ডকৃত রোগীদের সর্বশেষ অবস্থা সম্পর্কে টিম লিডাররা মন্ত্রীকে অবহিত করেন।
এসময় মন্ত্রী সেবা গ্রহণকারী হাজিদের সাথে মতবিনিময় করেন। উপস্থিত হাজিরা মেডিকেল সেন্টারের সার্বিক সেবায় সন্তোষ প্রকাশ করেন। এসময় মন্ত্রী হাজিদের সার্বিক স্বাস্থ্য বিধি মেনে চলা, নিয়মিত মাস্ক ব্যবহার করা, অতিরিক্ত ঠান্ডা পানীয় পরিহার, রোদে ছাতা ব্যবহার করা ও বেশি বেশি পানি পানসহ সার্বিক সুস্থ্যতা বজায় রাখার পরামর্শ দেন। 
মন্ত্রী হজ্জ মেডিকেল সেন্টারে কর্মরত সকলকে সুস্থ থেকে হাজিদের সেবাদানে উৎসাহিত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat