×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৭-০৫
  • ৮৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

লক্ষ্মীপুর জেলার রায়পুরে ব্যবসায়ী আলমগীর হত্যা মামলায় দুই ব্যক্তিকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। এছাড়া ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন।
দন্ডিরা হলেন- মেহেদি হাসান রুবেল (৩৫) ও ফয়েজ আহাম্মদ (২৪)। রুবেল সদর উপজেলার পশ্চিম বটতলী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে এবং ফয়েজ একই এলাকার আব্দুল্লাহর ছেলে।
লক্ষ্মীপুর জজ আদালতের (পিপি) জসীম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ২০১৯ সালের ২০ আগস্ট রাতে নিহত আলমগীর মান্দারী বাজারের এক ব্যক্তির কাছ থেকে ৬ লাখ পাওনা টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। রাত ৯টার দিকে পরিবারের সদস্যদের কাছে মোবাইল করে এ তথ্য জানান। এর কিছুক্ষণ পর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সারারাত খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি পরিবার।
সকালে সদর উপজেলার কাজীর দিঘীর পাড় এলাকায় আলমগীরের গলাকাটা মরদেহ দেখতে পান এলাকাবাসী। স্বজনদের জানালে তারা মরদেহ শনাক্ত করে। খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়।
ওই দিনই নিহত আলমগীরের ভাই হুমায়ুন কবির বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২০ সালের ১৭ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করেন পুলিশ। দীর্ঘ শুনানি শেষে আদালত এ দুইজনের মৃত্যুদন্ডের রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় মেহেদি হাসান রুবেল আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামী ফয়েজ পলাতক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat