×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৭-০৪
  • ৩৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার  সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত হয়েছে। তাঁর সাথে আজ  সংসদ ভবনে ব্রাসেলস ও ইউরোপীয় ইউনিয়নে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ কথা বলেন ।
সাক্ষাৎকালে তারা কোভিডকালীন বৈশ্বিক পরিস্থিতি, ব্যবসা-বাণিজ্যের প্রসার, আমদানি-রপ্তানি, জিএসপি সুবিধা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন।
স্পিকার বলেন, কোভিডজনিত বৈশ্বিক দুরাবস্থার মধ্যেও  প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ পদক্ষেপের কারণে বাংলাদেশে সকলের খাদ্য নিরাপত্তা ও জীবনযাপন নিশ্চিত হয়েছে। এসময় ইইউভুক্ত দেশসমূহে রপ্তানি বাণিজ্যের অধিকতর প্রসারে প্রচেষ্টা চালানোর আহ্বান জানান স্পিকার। 
মাহবুব হাসান সালেহ বলেন, বাংলাদেশের চলমান উন্নয়ন বিশ্ব দরবারে প্রশংসনীয়। এসময় ইইউভুক্ত দেশসমূহের সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের প্রসারে প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে উল্লেখ করেন তিনি। 
এসময় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat