×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৭-০২
  • ৬৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সুনামগঞ্জে স্মরণকালের ভয়াবহ বন্যায় ঘর হারোনোদের ঘর মেরামতের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ৫ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে।
সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ভয়াবহ বন্যায় সুনামগঞ্জের প্রতিটি উপজেলায় ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। অনেকের বাড়ি-ঘর তছনছ হয়ে গেছে। ক্ষতিগ্রস্তরা যেন আগের অবস্থায় ফিরে যেতে পারেন, সেজন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে সুনামগঞ্জের পাঁচ হাজার পরিবারের জন্য ৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, সুনামগঞ্জে সাম্প্রতিক ভয়াবহ এই বন্যায় ঘরবাড়ি পূর্ণ বিধ্বস্ত হয়েছে পাঁচ হাজার পরিবারের। এসব পরিবারের জন্য অনুদান হিসেবে ৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়। সে হিসেবে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবার ১০ হাজার টাকা করেন পাবেন।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, জেলার ১২টি উপজেলা ও ৪টি পৌরসভায় ক্ষতিগ্রস্ত বসতঘরের সংখ্যা ৪৫ হাজার ২৮৮টি। এর মধ্যে সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে ৪ হাজার ৭৪৭টি। আংশিক ক্ষতি হয়েছে ৪০ হাজার ৫৪১টি। বন্যায় প্লাবিত হয়ে পানি বন্দি হয়ে পড়েন ২০ লাখেরও বেশি মানুষ। জীবন বাঁচাতে ঘর বাড়ি ছেঁড়ে আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় নেন লক্ষাধিক মানুষ।
বন্যায় ঘর বাড়ি হারিয়ে সুনামগঞ্জের বানবাসি মানুষ যখন দিশেহারা তখন জেলার ৫ হাজার পরিবারকে গৃহ নির্মাণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৫ কোটি টাকার অনুদান এখানকার দুর্গত মানুষের মাঝে আশা জাগিয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat