×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৭-০১
  • ৫০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গুলশানে হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার ছয় বছর পূর্তিতে আজ শুক্রবার নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) মোহা. শফিকুল ইসলাম।
ডিএমপি কমিশনার শুক্রবার সকাল ১১ টায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে পুরাতন গুলশান থানার ‘দীপ্ত শপথ’ ভাস্কর্যে নিহতদের স্মরণে ফুলেল শ্রদ্ধা জানান। এছাড়াও ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশে নিযুক্ত বিদেশি কুটনীতিকবৃন্দ, র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এন্টি টেরোরিজম ইউনিটের মহাপরিচালক মো. কামরুল আহসান ও বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি ও এসবির মহাপরিচালক মো. মনিরুল ইসলামসহ অন্যান্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শ্রদ্ধা নিবেদন শেষে মোহা. শফিকুল ইসলাম বলেন, ‘হলি আর্টিজানের অনাকাক্সিক্ষত ঘটনার পরে যদি আমরা ঘুরে দাঁড়াতে না পারতাম, তাহলে আজ যে পদ্মা সেতু দেখছি, মেট্রোরেল দেখছি তা কোন কিছুই বাস্তবায়ন হতো না। ঘুরে দাঁড়াতে না পারলে কোন বিদেশি টেকনিশিয়ান-ইঞ্জিনিয়ার জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশে আসত না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, নব্য জেএমবির সদস্যদের সুদূরপ্রসারী পরিকল্পনা থাকলেও হলি আর্টিসানের ঘটনার পর ধারাবাহিক অভিযানে জঙ্গিদের রুখে দিতে সক্ষম হয় আইন-শৃঙ্খলা বাহিনী। তাদের নেটওর্য়াক একেবারে ভেঙ্গে গেছে।
জঙ্গিবাদ দমনে পুলিশের অবদানের কথা তুলে ধরে শফিকুল ইসলাম বলেন, ‘বিভিন্ন সময় এন্টি-টেরোরিজম ইউনিট-সিটিসিসহ বিভিন্ন মেট্রো ও জেলা পুলিশে সিটিসির মতো একটি করে ছোট ইউনিট করা হয়েছে। তারা বিভিন্ন সময় অভিযান চালিয়ে জঙ্গিদের গ্রেফতার করছে। জঙ্গিদের নেটওয়ার্ক নস্যাৎ করে দেওয়া হচ্ছে’।
ডিএমপি কমিশনার বলেন, ‘জঙ্গি দামনে আমরা তৃপ্তির ডেকুর দিচ্ছি না। কারণ এখনও জঙ্গি তৎপরতা মাঝে মাঝে চোখে পড়ছে। জঙ্গিদের সোশ্যাল মিডিয়ায় একটিভিটিসহ সব বিষয়ে আমরা মনিটরিং করছি’।
২০১৬ সালের ১লা জুলাই আজকের এই দিনে গুলশানে হলি আর্টিজান বেকারীতে সন্ত্রাসীরা ভয়াবহ হামলা চালায়। এতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের দুই কর্মকর্তাসহ দেশী-বিদেশী ২২ জন নিরীহ নাগরিক নিহত হন। এই সন্ত্রাসী হামলা প্রতিহত করতে গিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের দু’ নির্ভীক কর্মকর্তা সিনিয়র সহকারি পুলিশ কমিশনার মো. রবিউল করিম ও বনানী থানার অফিসার ইনচার্জ মো. সালাহ উদ্দিন খান নিহত হন।
তাদের স্মরণে ও হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলায় পুলিশের আত্মত্যাগকে স্মরণ করতে পুরাতন গুলশান থানার সামনে ২০১৮ সালের ১ জুলাই ‘দীপ্ত শপথ’নামে একটি ভাস্কর্য উদ্বোধন করেছিলেন ডিএমপি কমিশনার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat