×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৬-৩০
  • ৮৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদের ২০২২-২০২৩ অর্থ বছরের জন্য ৫ কোটি ৫৫ লাখ টাকার উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ৩০ জুন বৃহস্পতিবার বেলা ১২ টায় বিআরডিবি মিলনায়তনে উপজেলা পরিষদের আয়োজনে এ উম্মুক্ত বাজেট ঘোষণা করেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন ।
উম্মুক্ত বাজেট ঘোষণার পর ওই বাজেট পরিকল্পনার উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিকুল ইসলাম শফির সভাপতিত্বে উম্মুক্ত বাজেট ঘোষণা ও পরিকল্পনা সভায়

ঢাকা থেকে ভাচুর্য়ালি অনুষ্ঠানে যোগ দেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মোঃ জসিম উদ্দিন সেই সাথে বিশেষ আলোচক হিসেবে যোগ দেন সিরাজগঞ্জের স্থানীয় সরকার উপ-পরিচালক মোঃ তোফাজ্জল হোসেন। উম্মুক্ত বাজেট ও আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ আবু সায়েদ, উল্লাপাড়া উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর, প্রেসক্লাবের আহবায়ক আব্দুল বাতেন হিরু, মীর আব্দুল হান্নান, অধ্যক্ষ সিরাজুল ইসলাম, দূর্গানগর ইউপি চেয়ারম্যান আফসার আলী প্রমুখ। উম্মুক্ত বাজেট ও আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা, সুধিজন, শিক্ষক, ইউপি চেয়ারম্যান ইউপি সাধারন সদস্যসহ উপজেলার তৃতীয় লিঙ্গের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat