×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৬-২৮
  • ৮২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

৪১৯ জন হজযাত্রী নিয়ে সরাসরি এবারের হজের প্রথম ফ্লাইট সিলেট থেকে জেদ্দার উদ্দেশে যাত্রা করেছে।আজ মঙ্গলবার সকাল সোয়া দশটায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি সরাসরি সৌদি আরবের জেদ্দার উদ্দেশে ছেড়ে যায়। বিমান উঠার আগে বিমানবন্দরে সকল হজ যাত্রীদের নিয়ে বিশেষ মোনাজাত করা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফিন্যান্স ডিরেক্টর নওশাদ আহমেদ এতথ্য নিশ্চিন্ত করেছেন।
তিনি জানান, সিলেট থেকে এবারের হজের প্রথম ফ্লাইটে মোট যাত্রী ছিলেন ৪১৯ জন। এরআগে বাংলাদেশ থেকে এবারের হজের প্রথম ফ্লাইট সৌদি আরবে যায় গত ৫ জুন। এবার সিলেট থেকে সরাসরি হজ যাত্রীদের নিয়ে হজের দুটি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করা হবে। পরবর্তী হজের দ্বিতীয় ফ্লাইটটি আগামী ৩০ জুন সিলেট থেকে পরিচালনা করা হবে। এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় বিমানবন্দর কনফারেন্স হলে সংক্ষিপ্ত ব্রিফিং আয়োজন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ। এতে বলা হয় এবারের হজে ৬০ হাজার লোক বাংলাদেশ থেকে সৌদি আরবে হজ করতে যাবেন,তারমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে প্রায় অর্ধেক হজ যাত্রী যাওয়া আসা পরিবহন করবে,বাকিরা অন্যান্য এয়ার লাইন্স বহন করবে। তারা জানান, ২৮ জুন সকালে সিলেট থেকে ছেড়ে যাওয়া হজ যাত্রীসহ এপর্যন্ত বাংলাদেশ থেকে জেদ্দায় মোট ২৩ হাজার ৮০২ জন হজযাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে। হজযাত্রী পরিবহনে বিমানের নিজস্ব বোয়িং ৩০০১,৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ ব্যাবহৃত হচ্ছে। সবমিলিয়ে এ বছর প্রি হজে সর্বমোট ৬৭ টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ার লাইন্স।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat