×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৬-২৮
  • ৪৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাঙ্গামাটি জেলায় আজ করোনায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের সরকারের পক্ষ থেকে আর্থিক প্রণোদনা বিতরণ করা হয়েছে।মঙ্গলবার সকাল ১১টায় জেলা পরিষদ এনেক্স ভবনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ব্যবস্থাপনায় ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের সরকারী আর্থিক প্রণোদনা বিতরণ করা হয়।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ঝর্না খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সস্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর, জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, মোঃ আব্দুর রহিম, সবির কুমার চাকমা, বিপুল ত্রিপুরা, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শিবলী নোমান প্রমূখ।
অনুষ্ঠানে রাঙ্গামাটিতে করোনায় ক্ষতিগ্রস্ত ১২০ জন ক্ষুদ্র নারী উদ্যোক্তাকে ৩০ হাজার টাকা করে ৩৬ লাখ টাকার সরকারী প্রণোদনার অর্থ বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat