×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৬-২৭
  • ৪৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাঙ্গামাটি জেলার কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ বন্ধকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া জেলেদের মধ্যে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় সরকারের পক্ষ থেকে বিশেষ ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টায় কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ সম্পদ মন্ত্রণালয় হতে প্রাপ্ত বরাদ্দকৃত ১৩ হাজার ৭২০ কেজি চাল কাপ্তাই হ্রদের ৬৮৬ জন বেকার মৎস্যজীবী পরিবারের মধ্যে প্রতি পরিবার ২০কেজি করে চাল বিতরণ করা হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের সদস্য অংসুই ছাইন চৌধুরী ও দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মফিজুল হক, ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলীল, সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রুহুল আমিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat