×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৬-২৬
  • ৪৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সাথে আজ সন্ধ্যায় বঙ্গভবনে বিদায়ী সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আদেল মোহাম্মদ এএইচ হায়াত।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি হামিদ বলেন, বাংলাদেশ কুয়েতের সাথে সম্পর্ককে যথেষ্ট গুরুত্ব দেয়। তিনি দু’দেশের মধ্যে বিদ্যমান চমৎকার সম্পর্কের কথা উল্লেখ করে আশা প্রকাশ করেন যে ভবিষ্যতে এ সম্পর্ক আরো জোরদার হবে। রাষ্ট্রপ্রধান দু’দেশের মধ্যে বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে সরকারি ও বেসরকারি পর্যায়ে যৌথ উদ্যোগের উপর গুরুত্বারোপ করেন।
তিনি কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের বিনামূল্যে করোনার টিকা প্রদান ও তাদের চিকিৎসার ব্যবস্থা করার জন্য কুয়েত সরকারের প্রতি ধন্যবাদ জানান। সম্প্রতি কুয়েতে বাংলাদেশ থেকে নার্স নিয়োগের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে বিভিন্ন সেক্টরে আরো দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি নেয়ার জন্য কুয়েত সরকারের প্রতি আহ্বান জানান। তিনি রোহিঙ্গাদের মানবিক সহায়তা প্রদানের জন্য কুয়েত সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, এ সমস্যার সমাধানে কুয়েত আরো জোরালো ভূমিকা রাখবে।
তিনি সফলভাবে দায়িত্ব পালনের জন্য কুয়েতের বিদায়ী রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।
কুয়েতের বিদায়ী রাষ্ট্রদূত বাংলাদেশে দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat