×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৬-২৬
  • ৩৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দক্ষ জনশক্তি তৈরি করে তাদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির জন্য দেশের এসএমই খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এসএমই খাতকে আরো শক্তিশালী করতে  সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে।  তিনি আগামীকাল এমএসএমই দিবস উপলক্ষে আজ দেয়া এক বাণীতে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন’ (এসএমই ফাউন্ডেশন) প্রতি বছরের ন্যায় ‘এমএসএমই দিবস’ পালন করছে জেনে তিনি আনন্দিত। দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী  এসএমই উদ্যোক্তাদের শুভেচ্ছা জানান।  
ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সুষ্ঠু বিকাশে বর্তমান আওয়ামী লীগ সরকার বিভিন্ন ব্যবসাবান্ধব নীতি প্রণয়ন ও কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন,  ‘আমরা শিল্পনীতি-২০১৬ ও এসএমই নীতিমালা-২০১৯ প্রণয়ন করেছি। এসডিজি-২০৩০, রূপকল্প-২০৪১, অষ্টম পঞ্চবার্ষিকী, বিভিন্ন নীতিমালা ও কৌশলপত্রে এসএমই খাতকে গুরুত্ব দেওয়া হয়েছে। করোনা মহামারির প্রভাব মোকাবিলায় আমাদের সরকার এসএমই শিল্পে আর্থিক প্রণোদনা প্রদান করেছে ও রফতানিখাতে অবদানের জন্য নগদ সহায়তা প্রদান করেছে। তৃণমূল পর্যায়ে ক্লাস্টারভিত্তিক শিল্প বিকাশের ফলে অধিক জনবল শ্রমখাতে নিযুক্ত হচ্ছে এবং নারী উদ্যোক্তা ও কর্মী সংখ্যা বাড়ছে।’
এমএসএমই খাত সংশি¬ষ্ট সকলে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে আরো কার্যকর ভূমিকা রাখবে- এই প্রত্যাশা করে তিনি  ‘এমএসএমই দিবস ২০২২’ এর সার্বিক সাফল্য কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat