×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৬-২৫
  • ৭৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

উজ্জ্বল রায় : নড়াইলের কালিয়ায় বালু বোঝাই ট্রলির চাপায় এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুন) সকালে কালিয়া উপজেলার খড়রিয়া-নওয়াপাড়া সড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত মাদরাসা ছাত্রের নাম অসিফ মিনা (১৭), সে কালিয়া উপজেলাধীন খড়রিয়া গ্রামের হিরু মিনার ছেলে এবং স্থানীয় একটি দাখিল মাদরাসার ৮ম শ্রেণীর ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার খড়রিয়া রহিমা হাবিব দাখিল মাদ্রাসার ৮ম শ্রেনীর ছাত্র আসিফ, শনিবার (২৫ জুন) সকাল ৯ টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। এরপর মোল্যা বাড়ি নামক স্থানে পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি বালু বোঝাই ট্রলি তাকে চাপা দিলে সে মারাত্মকভাবে আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে মুমুর্ষূ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা নেয়ার পথে সে মারা যায়। এ নিয়ে গত দেড় মাসে নিষিদ্ধ ঘোষিত ট্রলি চাপায় ৩ জন নিহত হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বলেন, ঘাতক ট্রলিটি আটক করা হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat