×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৬-২৪
  • ৬০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কার্যকরী সভাপতি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠশিল্পী রফিকুল আলমের সভাপতিত্বে সভায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠশিল্পী মনোরঞ্জন ঘোষাল, সহসভাপতি চিত্রনায়ক শাকিল খান, সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, দপ্তর সম্পাদক জয়দেব রায়, সাংবাদিক-কলামিস্ট লায়ন মিজানুর রহমান, কন্ঠশিল্পী করিম খান, কাঞ্চন মল্লিক, মাহমুদা ইসলাম, রাজ সরকার, মনিরুজ্জামান অপূর্ব, নৃত্যশিল্পী বাদশা মিন্টু এবং নাট্য ও চলচ্চিত্র শিল্পী সুজন বক্তৃতা করেন।
সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া অনেক ষড়যন্ত্র করেছিল যাতে পদ্মাসেতু না হয়। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে পদ্মাসেতু উদ্বোধন হতে যাচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু বাঙালি জাতিকে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ উপহার দিয়েছিলেন। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করেছেন। জাতি আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। যে দেশ বিদেশের সাহায্য নিয়ে চলতে হতো আজ সেই দেশ অনেক দেশকে সাহায্য দিচ্ছে।
পদ্মাসেতু নির্মাণের বিরোধীতাকারীদের উদ্দেশ্য করে বক্তারা বলেন, ‘আমরাও যে পারি, আমাদেরও সক্ষমতা আছে, শত ষড়যন্ত্র মোকাবেলা করে পদ্মাসেতু নির্মাণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা সবাইকে দেখিয়ে দিয়েছেন’।
তারা বলেন, শেখ হাসিনা বাঙালি জাতিকে পদ্মাসেতু উপহার দিয়েছেন। জাতির জনকের দেওয়া বাংলা নামের দেশে তারই কন্যা দিলেন বাঙালির শ্রেষ্ঠ অর্জন পদ্মাসেতু। পদ্মাসেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়ন বন্ধের ষড়যন্ত্রে বিএনপি জড়িত ছিল।
নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর ঘোষণার পর দেশের কিছু সুশীলরা বলেছেন, দাতাদের সাহায্য ছাড়া পদ্মাসেতু নির্মাণ সম্ভব নয়। ভিত্তি প্রস্তর স্থাপন করতে পারবে, কিন্তু নির্মাণ হবে না। শেখ হাসিনা পদ্মাসেতুর কাজ সফলভাবে করার মাধ্যমে তাঁর সঠিক নেতৃত্ব আরও উচ্চ মাত্রায় পৌঁছেছে। শেখ হাসিনা অনেক বড় পরিকল্পনাবিদ, দূরদর্শী, সাহসী রাজনৈতিক নেতা বিজ্ঞ অর্থনীতিবিদ, তাঁর মত দেশপ্রেমিক রাজনীতিবিদ এই বাংলায় তো নেই, এমনকি এই উপমহাদেশেও নেই। বক্তারা জঙ্গীবাদ, সাম্প্রদায়িকতা, দুর্নীতিবাজ চক্রকে নির্মূলে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat