×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৬-২৪
  • ৩৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভারত চার মাসেরও বেশি সময় পর প্রথমবারের মতো গত ২৪ ঘন্টায় নতুন করে ১৭,৩৩৬ জনের করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে।
দেশটি নতুন তরঙ্গের ভয়ের মধ্যে ঊর্ধ্বমুখী সংক্রমণ প্রত্যক্ষ করছে । ২৪-ঘন্টার এই পরিসংখ্যানটি গতকালের সংক্রমণের চেয়ে ৩০ শতাংশ বেশী।
এছাড়াও, এই ২৪ ঘন্টায় কোভিড-সংক্রান্ত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মহামারীর শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট ৫,২৪,৯৫৪ জন প্রাণ হারিয়েছে।
এ সময় সক্রিয় আক্রান্তের সংখ্যা ৪,২০০ জন, এ নিয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে বেড়ে ৮৮,২৮৪ জন, যা মোট আক্রান্তের ০.১৯ শতাংশ। গত ২৪ ঘন্টায়  মোট ১৩,০২৯ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়েছে। এতে করে নিরাময়ের হার ৯৮.৬০ শতাংশে পৌঁছেছে।
২৪-ঘন্টার মোট সংক্রমণের মধ্যে, গতকাল মহারাষ্ট্রে ৫,২১৮ জন, দিল্লিতে ১,৯৩৪ জন, যা এক দিন আগের রিপোর্টের দ্বিগুণ।
রিপোর্টে বলা হয়েছে, ক্রমবর্ধমান সংক্রমণের মধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া গতকাল  জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তাদের একটি বৈঠক ডেকেছেন এবং ভাইরাসের সম্ভাব্য মিউটেশনগুলি স্ক্যান করতে এবং পুরো জিনোম সিকোয়েন্সিং-এর উপর নজরদারির ব্যাপারে গুরুত্বারোপ করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat