×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৬-২৩
  • ৩৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য লে কর্ণেল (অব.) ফারুক খান বলেছেন, আওয়ামী লীগ সব সময় দেশের মানুষের জন্য কাজ করেছে। 
তিনি বলেন, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বঙ্গবন্ধু ও শেখ হাসিনা’র নেতৃত্বে যখন আওয়ামী লীগ পরিচালিত হয়েছে তখনই বাঙ্গালী জাতির সব বড় বড় অর্জন হয়েছে।
আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফারুক খান একথা বলেন।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, পদ্মা সেতু তো আওয়ামী লীগের সেতু নয়। এটা বাংলাদেশের সকল মানুষের সেতু। উদ্বোধনে বিএনপির নেতৃবৃন্দ যদি না আসে তাহলে তারা প্রমাণ করবে পদ্মা সেতুর সাথে তাদের কোনো সংযোগ নেই। তবে আমরা আশা করছি বাংলাদেশের সকল রাজনৈতিক দল পদ্মা সেতু উদ্বোধনে অংশগ্রহণ করবেন। আমরা আনন্দের সাথে পদ্মা সেতু উদ্বোধন করব।
ফারুক খান বলেন, পদ্মা সেতু নির্মান করতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্তের শিকার হতে হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশী ও বিদেশী ষড়য়ন্ত্র ছিন্নভিন্ন করে আমরা সামনের দিকে এগিয়ে যাবো। 
এর আগে সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগের পক্ষে দলের সভাপতিমন্ডলীর সদস্য ফারুক খানের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুস্পস্তবক অর্পন করে গভীর শ্রদ্ধা জানানো হয়। এসময়ে জেলা আওয়ামী লীগ ও টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এরপর বঙ্গবন্ধু, তাঁর পরিবার ও সকল শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।  
এসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু ও সৈয়দ আব্দুল আউয়াল শামীম, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, সহ-সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat