×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৬-২০
  • ২৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাজেট ডিব্রিফিং সেশনে সংসদ সদস্যদের পারস্পরিক অংশগ্রহণ বাড়াতে হবে। 
তিনি বলেন, সংসদ সদস্যগণ এ সেশনগুলোতে আগ্রহের সাথে অংশগ্রহণ করলেই, ডিব্রিফিং কার্যক্রম সফল হবে। 
সংসদ ভবনের শপথকক্ষে ইউরোপিয়ান ইউনিয়নের কারিগরি সহায়তায়, ডিটি গ্লোবাল ও সেন্টার ফর পলিসি ডায়লগের সহযোগিতায় এবং সংসদ সচিবালয়ের বাজেট এনালাইসিস ও মনিটরিং ইউনিট (বামু)-এর বাস্তবায়নে ‘বাজেট হেল্প ডেস্ক ২০২২’ এর আওতায় ‘সংসদ সদস্যদের জন্য ডিব্রিফিং সেশন-২’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আজ এসব কথা বলেন। 
সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্প পরিচালক এবং যুগ্মসচিব এম এ কামাল বিল্লাহ।  সূচনা বক্তব্য প্রদান করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। পরবর্তীতে বাংলাদেশের প্রেক্ষাপটে ‘ইমপ্যাক্ট অফ মেগা প্রজেক্টস ইন ইকোনমিক ডেভেলপমেন্টে’র উপর আলোচনা করেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বিষয়ক সাবেক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ। আর ‘ডায়নামিক্স অফ ফরেইন এইড অ্যান্ড ফিউচার চ্যালেঞ্জেস’-এর উপর আলোচনা করেন অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন। সেশনে আমন্ত্রিত রিসোর্স পারসনদের আলোচনার উপরে আগত সংসদ সদস্যবৃন্দ সরব অংশগ্রহণ করেন। 
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বাজেট হেল্পডেস্কের  মাধ্যমে দেশীয় অর্থনীতি, মেগা প্রকল্প, বৈদেশিক সহায়তা, বাজেট পর্যালোচনাসহ সংশ্লিষ্ট বিষয়ে তথ্য উপাত্ত বিশ্লেষণপূর্বক পরিবেশন করা হয়। তাই বাজেট ডিব্রিফিং সেশনের গুরুত্বের কথা বিবেচনা করে আগামী বছর থেকে বাজেট অধিবেশনের পূর্বেই সংসদ সদস্যদের জন্য বাজেট হেল্পডেস্কের সহায়তায় ডিব্রিফিং সেশনের আয়োজন করা হবে। 
বাজেট ডিব্রিফিং সেশনে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি, আবুল কালাম আজাদ এমপি, আ,ফ,ম রুহুল হক এমপি, ওয়াসিকা আয়শা খান এমপিসহ সংসদ সদস্যগণ উপস্থিত ছিলেন। 
এছাড়াও অনুষ্ঠানে ইউরোপিয়ান ইউনিয়ন, সিপিডি, ডিটি গ্লোবাল, বামু এর সদস্যবৃন্দসহ  সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat