×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৬-২০
  • ৫৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তুর স্থাপন করার কথা বলা বিএনপির শতাব্দীর সেরা মিথ্যাচার।  
আজ সোমবার দুপুরে মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমিতে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ কথা বলেন। আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করতেই এই বর্ধিত সভার আয়োজন করা হয়।
নাছিম বলেন, বিএনপি ক্ষমতায় থাকতেও পদ্মা সেতু নির্মানের জায়গা নির্ধারণ করতে পারেনি। পদ্মা সেতু যাতে না হয়, তার জন্য তালবাহানা করেছে। সেই বিএনপি জামায়াত এখন বলে পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তুর স্থাপন করেছেন খালেদা জিয়া। এটি বিএনপির শতাব্দীর সেরা মিথ্যা কথা।
তিনি বলেন, বাংলাদেশের মানুষের সমৃদ্ধির সাথে নিজেদের যারা সম্পৃক্ত করতে পারে না, যারা ব্যক্তি স্বার্থ দেখে, গোষ্ঠী স্বার্থ দেখে তারা কখনই বাংলাদেশের মানুষের বন্ধু হতে পারে না।
মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লার সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদক কাজল কৃষ্ণ দে, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, শ্রম বিষয়ক সম্পাদক খাইরুল হাসান নিটুল খন্দকার প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat