×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৬-২০
  • ৬৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মানিকগঞ্জে আজহার হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. কাওসার (৬০)।
আজ সোমবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)-এর কমান্ডিং অফিসার(অধিনায়ক) পুলিশের ডিআইজি মো. মোজাম্মল হল এ বিষয়ে বিস্তারিত জানাবেন হবে বলে জানান।
এলিট ফোর্স র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের সহকারি পরিচালক (মিডিয়া) এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য জানান।
র‌্যাব-৪ এর এএসপি (মিডিয়া) জিয়াউর রহমান চৌধুরী জানান, রোববার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪) এর একটি টীম রাজধানীর গুলশান এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে মানিকগঞ্জের সদর থানার আজহার হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি কাওসারকে গ্রেফতার করেন।
তিনি আরও জানান, বহুল আলোচিত ও চাঞ্চল্যকর আজহার হত্যা মামলার ফাঁসির আসামি দীর্ঘ ৩১ বছর যাবত বিভিন্ন ছদ্মবেশে বিভিন্ন এলাকায় পলাতক ছিল। তার ব্যবহৃত জাতীয় পরিচয়পত্রটি ছিল ভুয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat