×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৬-১৮
  • ৫৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতির চর্চা বাড়াতে শিক্ষক এবং অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। 
মন্ত্রী আজ রাজধানীর মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে সরকারি শিশু পরিবার ও  শেখ রাসেল দুঃস্থ শিশু পুনর্বাসন কেন্দ্রের নিবাসীদের বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। 
তিনি বলেন, শিশুরাই আগামীর ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশ গড়তে হলে যারা শিশু তাদেরকে যোগ্য করে গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগের ফলে দেশের দুঃস্থ শিশুরা উপযুক্ত পরিবেশে বেড়ে উঠছে। শিশু পরিবারে প্রতিটি শিশুর শিক্ষা,স্বাস্থ্য ও খেলাধুলা-বিনোদন নিশ্চিত করা  হচ্ছে। 
শিশুর পরিবারের স্বাস্থ্যসম্মত পরিবেশ ও সুষ্ঠু ব্যবস্থাপনার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, করোনা অতিমারীর সময়ে নিবাসী সকল শিশু সুস্থ ছিল।
সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু। 
মন্ত্রী বলেন, সমালোচকরা পেছন থেকে সবসময় সমালোচনা করে যাচ্ছে। বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। সমালোচকদের যারা এক সময় এ দেশকে তলাবিহীন ঝুড়ি হিসেবে আখ্যায়িত করেছিলো, তারা আজ উন্নয়নের উদাহরণ হিসেবে বাংলাদেশের নাম বলে। 
পরে মন্ত্রী প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat