×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৬-১৮
  • ৭১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণ কমেছে দশমিক ৩৩ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৬ দশমিক ২৭ শতাংশ। আজ তা কমে হয়েছে ৫ দশমিক ৯৪ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ১২২ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৩০৪ জন। আগের দিন ৬ হাজার ৯০৫ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৪৩৩ জন।
দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪২ লাখ ১৭ হাজার ২২৭ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫৫ হাজার ৭৩১ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১৩ দশমিক ৭৬ শতাংশ।
আজ এই রোগে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩১ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ। 
দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ৭৫৮ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৪৪ শতাংশ। গতকাল এই হার ছিল ৯৭ দশমিক ৪৬ শতাংশ।
এদিকে রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৪৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২৮০ জন। শনাক্তের হার ৬ দশমিক ৭৫ শতাংশ। আগের দিনেও এই হার ছিল ৭ দশমিক ০১ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat