×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৬-১৭
  • ২৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সাংবাদিকদের কল্যাণে শেখ হাসিনার সরকার আন্তরিক। আমরা বিশ্বাস করি, গণমাধ্যম কর্মীরা ভালো থাকলে সংবাদ মাধ্যম ভালো থাকে, দেশে গণতন্ত্র সুসংহত হয়, দেশের উন্নয়ন ঘটে।
প্রতিমন্ত্রী আজ শুক্রবার রাত ৮টায় নাটোর সার্কিট হাউজে নাটোর প্রেস ক্লাবের সদস্যবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন। প্রতিমন্ত্রী নাটোর প্রেস ক্লাবের নতুন কার্যালয় নির্মাণ কাজে ৫ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করেন। তিনি চার সন্তানের প্রসূতি মা লাভলী বেগমের কর্মসংস্থান সৃষ্টিতে আর্থিক অনুদান এবং দুইজন মেডিকেল শিক্ষার্থীর জন্য নিয়মিত শিক্ষা বৃত্তিও হস্তান্তর করেন।
পলক বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন মিডিয়া-বান্ধব সরকার গণমাধ্যমের উন্নয়ন এবং সম্প্রসারণে নিরলসভাবে কাজ করছে। অবাধ তথ্য-প্রবাহ নিশ্চিত করতে দেশে অসংখ্য ইলেকট্রনিক্স মিডিয়ার সম্প্রচার লাইসেন্স প্রদান করেছে। সাংবাদিকদের কল্যাণে কল্যাণ ট্রাস্ট্র গঠন করে সাংবাদিকদের পাশে আশার আলো হয়ে দাঁড়িয়ে থাকে সরকার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত নাটোর প্রেস ক্লাব কমপ্লেক্স নির্মাণ কাজে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেন প্রতিমন্ত্রী পলক।
নাটোর প্রেস ক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা প্রশাসক শামীম আহমেদ এবং পুলিশ সুপার লিটন কুমার সাহা।
নাটোর প্রেস ক্লাবের সাবেক সভাপতি জালাল উদ্দিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন নাটোর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাপ্পী লাহিড়ী, সাবেক সভাপতি রনেন রায়, ডিবিসি নিউজের পরিতোষ অধিকারী এবং যমুনা টেলিভিশনের নাজমুল হাসান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat