×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৬-১৬
  • ৭০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি (সিজে) সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে দায়েরকৃত একটি দুর্নীতি মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আদালত ৩০ আগস্ট ধার্য করেছেন।
সিনহার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আজ দিন ধার্য ছিল।
দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হওয়ায় ঢাকা মহানগর দায়েরা জজ কে এম ইমরুল কায়েশ আজ নতুন করে এ তারিখ ধার্য করেন।
২০২১ সালের ১০ অক্টোবর, দুদকের উপ-পরিচালক মো. গুলশান আনোয়ার এস কে সিনহার বিরুদ্ধে দুদকের সমন্বিত ঢাকা জেলা কার্যালয়-১-এ তার ভাই ও আত্মীয়ের নামে ক্ষমতার অপব্যবহার এবং অর্থ পাচারের মাধ্যমে ৭ কোটি ১৪ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়, প্রধান বিচারপতি থাকাকালে এস কে সিনহা উত্তরা আবাসিক এলাকায় রাজউকের কাছ থেকে একটি প্লট নেন এবং ক্ষমতার অপব্যবহার করে তার ভাইয়ের নামে রাজউক পূর্বাচল প্রকল্পে আরও তিন কাঠার প্লট নেন।
পরে তিনি তিন কাঠার প্লটটি পাঁচ কাঠায় উন্নীত করেন, প্লটটি পূর্বাচল থেকে উত্তরা সেক্টর-৪-এ স্থানান্তর করেন এবং তার এক আত্মীয়কে পাওয়ার অব অ্যাটর্নি দেন।
দুদক তার অনুসন্ধানে দেখতে পায়, সাবেক প্রধান বিচারপতি এই প্লটের বিপরীতে রাজউককে ৭৫ লাখ টাকা দেন এবং এর ওপর ৬ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে নয় তলার অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স নির্মাণ করেন।
দুর্নীতি দমন সংস্থা আরও বলেছে প্লট ক্রয় এবং অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের উন্নয়নে ব্যবহৃত অর্থের কোনও বৈধ উৎস পাওয়া যায়নি।
গত বছরের নভেম্বরে চার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে পৃথক দুটি মামলায় সিনহাকে ১১ বছরের কারাদন্ড দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat