×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৬-১৬
  • ১১৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার শেষ ধাপের (তৃতীয়) ফল প্রকাশ করা হয়েছে। এতে ৩২টি জেলায় মোট ৫৭ হাজার ৩৬৮ জনকে মৌখিক পরীক্ষার জন্য বাছাই করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ ফল প্রকাশ করা হয়। লিখিত পরীক্ষার ফলাফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dpe.gov.bd)-- এ পাওয়া যাবে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে তৃতীয় ও শেষ ধাপের লিখিত পরীক্ষা গত ৩ জুন অনুষ্ঠিত হয়। এ ধাপে জয়পুরহাট, বগুড়া, পাবনা, চুয়াডাঙ্গা, নড়াইল, মেহেরপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, শরীয়তপুর, কক্সবাজার, ঝালকাঠি, সিলেট, ভোলা, বরগুনা, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড় ও সিলেটের সব উপজেলায় পরীক্ষার আয়োজন করা হয়।
এছাড়া আংশিক পরীক্ষা হয়, নওগাঁর আত্রাই, বদলগাছী, ধামুইরহাট, মহাদেবপুর ও মান্দা উপজেলা, নাটোরের নলডাঙ্গা, সদর ও সিংড়া উপজেলা, কুষ্টিয়ার ভেড়ামারা, দৌলতপুর ও কুমারখালী উপজেলা, ঝিনাইদহের কোটচাঁদপুর, মহেশপুর ও শৈলকূপা উপজেলা, সাতক্ষীরার আশাশুনি, শ্যামনগর ও তালা উপজেলা, বাগেরহাটের সদর, চিতলমারী, ফকিরহাট ও রামপাল উপজেলা, জামালপুরের বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ, ইসলামপুর ও সরিষাবাড়ি উপজেলা, রাজবাড়ীর বালিয়াকান্দি ও সদর উপজেলা, পিরোজপুরের ভান্ডারিয়া, ইন্দুরকানী ও মঠবাড়িয়া উপজেলা, পটুয়াখালীর বাউফল, দশমিনা ও গলাচিপা উপজেলা, সুনামগঞ্জের ছাতক, দক্ষিণ সুনামগঞ্জ, দিরাই ও ধর্মপাশা উপজেলা, হবিগঞ্জের আজমিরীগঞ্জ, বানিয়াচং, বাহুবল ও চুনারুঘাট উপজেলা, কুড়িগ্রামের ভুরুঙ্গামারী, চিলমারী, সদর ও নাগেশ্বরী উপজেলা এবং গাইবান্ধার সদর, গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী উপজেলায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat