×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৬-১৬
  • ৮১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইথিওপিয়ার পূর্ব ও দক্ষিণাঞ্চলে দীর্ঘ মেয়াদি খরা পরিস্থিতির কারণে দেশটির হাজার হাজার শিশু ‘চরম পুষ্টিহীনতায়’ ভুগছে। ব্রিটিশ দাতব্য সংস্থা সেভ দি চিলড্রেন বৃহস্পতিবার একথা জানিয়েছে। খবর এএফপি’র।
হর্ণ অব আফ্রিকায় পরপর চার বছর ধরে অনাবৃষ্টি হয়েছে। পঞ্চম বছরেও এ পরিস্থিতির তেমন উন্নতি দেখা যাচ্ছে না। এরফলে বিস্তৃত কেনিয়া, সোমালিয়া ও ইথিওপিয়ায় বিগত ৪০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরা এবং চরম দুর্ভিক্ষ দেখা দিয়েছে।
ওই দাতা সংস্থার এক বিবৃতিতে বলা হয়, ইথিওপিয়ার ওরোমিয়া, এসএনএনপি, সোমালি ও সাউথ ওয়েস্ট অঞ্চলজুড়ে ১০ লাখেরও বেশি মানুষের জরুরি খাদ্য সহায়তা প্রয়োজন।
বিবৃতিতে বলা হয়, ‘দেশটিতে বর্তমানে প্রায় এক লাখ ৮৫ হাজার শিশু চরম পুষ্টিহীনতায় ভুগছে বলে ধারণা করা হচ্ছে।’
ইথিওপিয়ায় এ দাতব্য সংস্থার কান্ট্রি ডিরেক্টর জাভিয়ার জুবার্ট বলেন, ‘দেশটিতে শিশুরা, বিশেষকরে ছোট শিশু চরম যন্ত্রণা ও বহুমুখী সমস্যা ভোগ করছে।’
সেভ দি চিলড্রেন জানায়, ইথিওপিয়ার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর অন্যতম সোমালি অঞ্চলে গত বছর পুষ্টিহীনতার হার ৬৪ শতাংশ বেড়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat