×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৬-১৪
  • ৯৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ডিপজলের ছেলের বিয়েতে চড় ও পিস্তল ঘটনা এখন গড়িয়েছে পরিবারের অন্দর মহল পর্যন্ত। গত শুক্রবার থেকেই সানী-মৌসুমী-জায়েদ ইস্যু এখন বিনোদন অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু। এই ঘটনাকে কেন্দ্র করে চলছে আলোচনা ও সমালোচনা। সেই সঙ্গে বেরিয়ে আসছে জানা-অজানা অনেক তথ্য। এই ঘটনায় গণমাধ্যমে কথা বলেছেন ওমর সানী-মৌসুমী দম্পতি সন্তান ফারদিন এহসান স্বাধীন।
মা (মৌসুমী) বাবার (ওমর সানী) বিপরীতে কথা বলেছেন জানতে চাইলে গণমাধ্যমকে ফারদিন বলেন, ‘আমি এ বিষয়ে মায়ের সাথে কথা বলেছি, মা বলেছে, দেখ বাবা আমি তো তখন রাগের মাথায় বলেছি। তোমার বাবার সঙ্গে একটু রাগারাগি হয়েছে। সেভাবেই বলেছি। আমি কিন্তু মিথ্যাচার করছে সানী এটা ডিরেক্ট বলি নাই। যতটুকু বলেছি, আমি রাগের মাথায় বলেছি।’
ফারদিন বলেন, ‘আমার আম্মাকে (মৌসুমী) জিজ্ঞেস করেছিলাম। বলেছিলাম মা, তুমি যে অডিও বাইটের প্রথমে ও শেষে কী বললে? জানতে চেয়েছিলাম, বিশ্রী একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। (কারণ, সিচুয়েশনটা আগলি না।) এটা সমাধান করতে হবে ঘরোয়াভাবে। এটা গণমাধ্যম পর্যন্ত যাওয়া লাগবে না। চলচ্চিত্রে সিনিয়ররা আছেন তারাই বিষয়টি সমাধান করতে পারেন।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat