×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৬-১৩
  • ৯৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পিরোজপুর জেলায় আজ প্রধানমন্ত্রী ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১০ টায় পিরোজপুর সার্কিট হাউস মিলনায়তনে শুরু হওয়া এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভীন-এর সভাপতিত্বে এ কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, জেলা ও উপজেলা প্রশাসন, সুশীল সমাজ, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ, ফযফঐনমন রাজনৈতিক দল, ধর্মীয় প্রতিষ্ঠান, সাংবাদিকবৃন্দ, এনজিও, বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি উদ্ভাবনী উদ্যোগের বিষয়ে মুখ্য আলোচকের বক্তব্য রাখেন এ অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
জেলা প্রশাসন আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগ- একটি বাড়ি একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে-ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরক্ষা ও বাস্তবায়নে সমস্যা চিহ্নিতকরণ এবং প্রচারে করনীয় সংক্রান্ত সুপারিশ উপস্থাপনা করা হয়।
কর্মশালায় অংশগ্রহণকারীরা দলগত কার্যক্রম পরিচালনা এবং বিভিন্ন সুপারিশ উপস্থাপন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat