×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৬-১২
  • ৬৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চীন সরকার ইউক্রেনে কোন সংঘাতের ব্যাপারে আগ্রহী নয়, অবশ্য একই সঙ্গে দেশটি বিশ্বাস করে না যে, নিষেধাজ্ঞা এই সংকট নিরসনে কোন সহায়তা করতে পারে। চীনের স্টেট কাউন্সিলর ও প্রতিরক্ষামন্ত্রী ওই ফিংহে রোববার সিঙ্গাপুরে সাংগ্রী-লা ডায়ালগ সিকিউরিটি ফোরামে একথা বলেন। বার্তা সংস্থা তাস এ খবর জানায়।
এই চীনা মন্ত্রী বলেন, ‘ চীন ইউক্রেনে সবকিছুর শেষে সংঘাত অথবা যুদ্ধ দেখতে চায়। এই সঙ্গে আমরা বিশ্বাস করি না যে, সর্বোচ্চ চাপ অথবা নিষেধাজ্ঞার মাধ্যমে এ সমস্যার সমাধান আসতে পারে। বরং এতে উত্তেজনা আরো  বাড়তে পারে এবং পরিস্থিতির আরো অবনতি ঘটতে পারে।’ ইউটিউবে তার এই বক্তব্য সরাসরি সম্প্রচার করা হয়।
প্রতিরক্ষামন্ত্রী বলেন, চীন সরকার রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংলাপ চায় এবং আশা করছে খুব শিগগিরই যুদ্ধ বন্ধের জন্য  যুক্তরাষ্ট্র ও ন্যাটো রাশিয়ার সঙ্গে আলোচনা করবে।
তিনি বলেন, ‘ চীন রাশিয়া  ইউক্রেনের মধ্যে আলোচনায় আগ্রহী। আমরা আরো আশা করছি  খুব শিগগিরই যুদ্ধ বন্ধের জন্য  যুক্তরাষ্ট্র ও ন্যাটো রাশিয়ার সঙ্গে আলোচনা করবে।’
তিনি আরো বলেন, ইউক্রেন সংকটকালে চীন কখনোই রাশিয়াকে কোন বস্তুগত সহায়তা করেনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat