×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৬-১১
  • ৯১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পতনউষার চক কবিরাজি এলাকায় আজ সিলেটগামী আন্ত:নগর পারাবত ট্রেনের পাওয়ারকারসহ ৩টি বগিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
আজ দুপুর পৌনে ১টায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন লাগার ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
এ ঘটনায় সিলেটের সাথে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ঘটনা পরিদর্শন করেছেন। আগুন নেভাতে প্রথমে স্থানীয়রা এগিয়ে আসে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থল পৌঁছে শনিবার বিকেল পৌনে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
শমসেরনগর স্টেশনের মাস্টার শাখওয়াত হোসেন বলেন, এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ ঘটনায় ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat