×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৬-১০
  • ৩৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সকল ভালো কাজের সাথে তরুণ প্রজন্মের আন্তরিক ও পরিপূর্ণ অংশগ্রহণই বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত সমৃদ্ধ সোনার বাংলা রুপায়নের একমাত্র চাবিকাঠি।
তিনি বলেন, সকল কাজের সঙ্গে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে হবে এবং তাদের মেধার বিকাশে সর্বপ্রকার সুযোগ সুবিধা উন্মুক্ত করতে হবে। 
রাজধানী ঢাকার রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মানিকগঞ্জ সমিতি, ঢাকা আয়োজিত ঈদ পুনর্মিলনী, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার আজ  এসব কথা বলেন।
মানিকগঞ্জ সমিতি, ঢাকার  সভাপতি প্রফেসর ডা. রওশন আরা বেগমের সভাপতিত্বে  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঈদ পুনর্মিলনী প্রস্তুতি  কমিটির আহ্বায়ক কাজল কুমার মুখার্জী। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ. এম. নাঈমুর রহমান দুর্জয় ও মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম এবং বিশেষ অতিথি হিসেবে নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বক্তব্য প্রদান করেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, গুণীজন সম্মাননা মানিকগঞ্জ সমিতির এক অনন্য উদ্যোগ। যে জাতি গুণী ব্যক্তিদের সম্মান প্রদর্শন করে তারা বিশ্বে উচ্চাসনে অধিষ্ঠিত হয়। মানিকগঞ্জ  সমিতির প্রতিটি সদস্যদের দৃঢ় বন্ধন সকলের জন্যই উদাহরণস্বরূপ। পরিবেশ সুরক্ষা, বনায়ন, বৃক্ষরোপনসহ সামাজিক সুরক্ষাজনিত কাজে এবং আর্ত-মানবতার সেবায় নারী-পুরুষ সকলের সমান অংশগ্রহণে এই সমিতি সামনে অগ্রসর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্ব, দূরদর্শিতা, মেধা ও অক্লান্ত পরিশ্রমে  দেশের  সকল সেক্টরেই অভাবনীয় উন্নয়ন সুসম্পন্ন হয়েছে, চলমান রয়েছে ব্যাপক কর্মযজ্ঞ। তিনি বলেন,  পদ্মাসেতুর সফলতা এদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় সোনালী অধ্যায়ের সূচনা করবে।
অনুষ্ঠানে ড. মন্মথ নাথ নন্দী, বিচারপতি হাবিবুর রহমান খান, কর্নেল অব. আব্দুল মালেক পিএসসি, মীর হাসান আলী, আফিতাব উদ্দিন খান মরনোত্তর সম্মাননা এবং কবি জাহানারা আরজু, প্রফেসর মাহফুজা খানম, প্রফেসর ড. মোবারক আহমেদ খান, প্রকৌশলী মোঃ হারুন অর রশীদকে গুণীজন সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে স্পিকার মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
পুনর্মিলনী অনুষ্ঠানে মানিকগঞ্জ সমিতি, ঢাকার সাধারণ সম্পাদক মোঃ মোতাহার হোসেন সাজু, সমিতির উপদেষ্টাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat