×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৬-১০
  • ৫০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো: শাহাব উদ্দিন বলেছেন, দেশকে সবুজ বাংলায় পরিণত করতে বর্তমানে দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযানে ছাত্র সমাজকে নেতৃত্ব দিতে হবে। স্কুল, কলেজসহ বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে।
তিনি আজ মৌলভীবাজারের জুড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা বৃত্তির চেক এবং সাইকেল বিতরণ এবং বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে ঐচ্ছিক তহবিলের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাস্তবায়নাধীন "বিশেষ এলাকায়র জন্য উন্নয়ন সহায়তা "শীর্ষক কর্মসূচির ২০২১-২২ অর্থবছরের বরাদ্দকৃত জুড়ী উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা বৃত্তির চেক এবং সাইকেল বিতরণ করা হয়।
জুড়ীর উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম, এ, মোঈদ ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ প্রমুখ।
শাহাব উদ্দিন  আরো বলেন, সমাজের সবাই যাতে সাধ্যমতো বৃক্ষরোপণ করে সে লক্ষ্যে এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে ছাত্রসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সকলে বৃক্ষরোপণ অভিযানে অংশগ্রহণ করলে দেশকে সবুজ বাংলায় পরিণত করার কাজ ত্বরান্বিত হবে।
পরিবেশ মন্ত্রী বলেন, ২০২২-২৩ অর্থবছরে সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাতে বরাদ্দ ও উপকারভোগীর সংখ্যা বাড়ানো হয়েছে। এ খাতে নতুন অর্থবছরে ১ লাখ ১৩ হাজার ৫৭৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এখাতে বরাদ্দ বেড়েছে ৫ হাজার ৯৬২ কোটি টাকা। এছাড়া ২০২২-২৩ অর্থবছরের জন্য সামাজিক নিরাপত্তা খাতে ১১ লাখ উপকারভোগী বাড়ানো হচ্ছে।
তিনি  বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের সরকার বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিধবা ভাতা, বয়স্ক ভাতাসহ বিভিন্ন ধরনের ভাতা দেশের প্রতিটি গ্রামে, প্রতিটি অঞ্চলে পৌঁছে যাচ্ছে। এর ফলে সেখানকার অর্থনৈতিক কর্মকান্ড বেগবান হচ্ছে যা দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat