×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৬-০৯
  • ২৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নৌ-পরিবহন খাতে ৭ হাজার ২২৪ কোটি টাকার পরিচালন ও উন্নয়ন ব্যয় ধরা হয়েছে । 
২০২১-২২ অর্থবছরে এই খাতে বাজেট বরাদ্দ ছিল ৪ হাজার ৪৮১ কোটি টাকা। অর্থাৎ চলতি অর্থবছরের চেয়ে প্রস্তাবিত বাজেট বৃদ্ধি পেয়েছে প্রায় ২ হাজার ৭৪২ কোটি টাকা।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতার মাধ্যমে প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।  
অর্থমন্ত্রী বলেন, সরকার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সমুদ্র, স্থল ও নৌ-বন্দরসমূহের কর্মদক্ষতা বৃদ্ধির মাধ্যমে নিরবচ্ছিন্ন যাত্রী ও মালামাল পরিবহনে নৌরুট ও বন্দরসমূহ সংস্কার ও আধুনিকায়নে ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে। চট্টগ্রাম বন্দরে আগমন ও বহির্গমনকারী বাণিজ্যিক জাহাজসমূহের নিরাপদ নেভিগেশন নিশ্চিত করার প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহ  এবং ডিজিটাল বার্থিং ব্যবস্থা চালু করা হয়েছে। 
তিনি বলেন, চট্টগ্রাম সমুদ্রবন্দর সম্প্রসারণ ও এটিকে বিশ্বমানে উন্নীতকরণের জন্য পতেঙ্গা-হালিশহর উপকূলে বে-টার্মিনালের নির্মাণকাজ চলমান রয়েছে, যা সম্পন্ন হলে চট্টগ্রাম বন্দরে জাহাজের টার্ন এরাউন্ড টাইম ২.৬ দিন থেকে কমে ২৪-৩৬ ঘণ্টায় নেমে আসবে। এছাড়া আন্তর্জাতিক বাণিজ্য চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে ১৬ মিটার ড্রাফট এবং ৮,০০০ টিইইউ ধারণক্ষমতার কন্টেইনার জাহাজ গ্রহণের লক্ষ্যে মাতারবাড়িতে দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর নির্মাণ প্রকল্প দ্রুতগতিতে এগিয়ে চলেছে।
 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat