×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৬-০৮
  • ৩৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

খাদ্য মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে যোগদান করেছেন মো. ইসমাইল হোসেন।আজ বুধবার দুপুরে তিনি মন্ত্রণালয়ে পৌঁছালে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার তাঁকে আন্তরিক অভ্যর্থনা জানান।
পরে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক পরিচিতি সভায় খাদ্যমন্ত্রী নতুন সচিবকে স্বাগত জানিয়ে বলেন, নতুন সচিব তাঁর মেধা, প্রজ্ঞা, বুদ্ধি, বিবেচনাবোধ দিয়ে আন্তরিকতা ও দক্ষতার সাথে সরকারের ভিশন অর্জনে কাজ করবেন।
নবযোগদানকৃত খাদ্য সচিব ইসমাইল হোসেন বলেন, টিমওয়ার্কের মাধ্যমে মন্ত্রণালয়ের কাজে গতিশীলতা আনতে সচেষ্ট থাকবো। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শক্রমে সরকারের অগ্রাধিকারভূক্ত কর্মসূচি বাস্তবায়নে সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
এসময় খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. সাখাওয়াত হোসেন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো: আব্দুল কাইউম সরকার ও অতিরিক্ত সচিব (প্রশাসন) মো: শেখ মজিবুর রহমানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat