×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৬-০৬
  • ৫১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, চট্টগ্রামের সীতাকুন্ডের সোনাইছড়ির বিএম কনটেইনার ডিপো এলাকায় আগুন ও বিস্ফোরণের ঘটনায় কারও অবহেলা কিংবা গাফিলতি থাকলে, তদন্ত সাপেক্ষে তাদের বিচারের মুখোমুখি করা হবে।  স্বরাষ্ট্রমন্ত্রী আজ সামবার সীতাকুন্ডে ডিপোতে বিস্ফোরণে আহতদের দেখতে এসে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।
আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘কোনো অপরাধী পাড় পাবে না। যে অপরাধ করেছে, আইন অনুযায়ী তার বিচার হবে। এখানে যা ঘটেছে, সেটার বিচার হবে, তদন্ত হচ্ছে, অবহেলা বা দায় থাকলে কাউকে ছাড় দেয়া হবে না। সে যতবড় শক্তিশালী হোক না কেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়’।
এরআগে সোমবার দুপুরে বিএম কনটেইনার ডিপোর বিস্ফোরণস্থল পরিদর্শন করেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় তিনি সেখানে আগুন নির্বাপন ও উদ্ধার কাজে থাকা সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে ছিলেন সীতাকু-ের সংসদ সদস্য দিদারুল আলম, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক, উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম, সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাগণ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat