×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৬-০৬
  • ৪৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, সীতাকুণ্ডের বিএম ডিপোতে ভয়াবহ আগুন ও বিস্ফোরণের জন্য কে বা কারা দায়ী তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বলা যাবে না। তদন্ত প্রতিবেদন হাতে পেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে আমরা জিরো টলারেন্স দেখাবো।
দুর্ঘটনা-কবলিত সীতাকুণ্ডস্থ বিএম কন্টেইনার ডিপো পরিদর্শনশেষে আজ সোমবার বিকেলে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বিএম ডিপোর মর্মান্তিক ঘটনায় আমরা দুঃখ প্রকাশ করছি। এ ঘটনায় অনেকে প্রাণ হারিয়েছেন। অনেকেই আহত হয়েছেন। তবে এ ঘটনার কারণে বহির্বিশ্বে আমাদের দেশের ভাবমূর্তিতে ধাক্কা লেগেছে।
তিনি বলেন, আপনারা অনেক প্রশ্ন করেছেন। আপনাদের সব প্রশ্নের উত্তর এখন দেয়া সম্ভব না। তদন্তের পর সবকিছু বলা যাবে। সীতাকু-ে আগুনের ঘটনায় বন্দর কর্তৃপক্ষ তিন সদস্যের একটি তদন্ত কমিটি করেছে। আগামী তিন দিনের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে। বন্দর কর্তৃপক্ষকে বলা হয়েছে, প্রতিবেদন আমাদের দিতে। সেই প্রতিবেদন পাওয়ার পরে এনবিআর ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা যায় কি না আমরা সে বিষয়ে আলোচনা করবো।
তদন্ত প্রতিবেদনে অবহেলার বিষয়ে প্রশ্ন করলে নৌ প্রতিমন্ত্রী বলেন, যেহেতু তদন্ত প্রতিবেদনের ওপর অনেক কিছু নির্ভর করে তাই এখানে অবহেলার সুযোগ নেই। এই ব্যাপারে আমাদের জিরো টলারেন্স। এই সরকার জবাবদিহিতামূলক সরকার। আপনাদের সব প্রশ্নের উত্তর আপনারা পাবেন।
তিনি আরো বলেন, আমাদের এখন মূল লক্ষ্য আগুন ও পরিস্থিতি স্থিতিশীল করা। ক্ষতিগ্রস্তদের পাশে থাকাও আমাদের এখন প্রধান কাজ। এ সময় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী ড. এনামুর রহমান, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দীন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat