×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৬-০৬
  • ৯৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিলেটে অস্ত্র আইনে দায়ের করা মামলায় দুই ব্যক্তিকে ১৭ বছর করে সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। গতকাল রবিবার (৫ জুন) সিলেটের বিশেষ ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মিজানুর রহমান ভুঁইয়া এ রায় দেন।
দন্ডপ্রাপ্ত দুই ব্যক্তি আব্দুল হাকিম কিবরিয়া ও ফজলু মিয়া ডাকাত দলের সদস্য। আব্দুল হাকিম কিবরিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার পাগাচং এলাকার চানপুর গ্রামের ছেলে মোহাম্মদ আলীর ছেলে। বর্তমানে সে জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের রুপচেং গ্রামে বসবাস করছে। ফজলু মিয়া সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার স্বজনশ্রী গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে। বর্তমানে তার পরিবার সিলেট নগরের উত্তর বালুচরে বসবাস করছে।
আদালতের এপিপি মালেকা পারভীন ভানু এসব তথ্য নিশ্চিত করে জানান, ২০২০ সালে সিলেটের জৈন্তাপুর থানায় দায়ের করা মামলায় গতকাল বিচারক মিজানুর রহমান ভুঁইয়া অস্ত্র আইন ১৯৭৮ এর দুইটির ধারায় এ রায় দেন। রায় ঘোষণার সময় কিবরিয়া ও ফজলু আদালতের কাঠগড়ায় ছিলেন।
আদালত সূত্রে আরও জানা যায়, ২০২০ সালের ২০ ফেব্রুয়ারি জৈন্তাপুর থানা পুলিশের একটি দল উপজেলার নিজপাট ইউনিয়নের রুপচেং গ্রামে ডাকত সদস্যের উপস্থিতির খবর পায়। তারা ডাকাত আব্দুল হাকিম কিবরিয়ার ঘরে সংঘবদ্ধ অবস্থান করছিল। এর আগে ডাকাতদল নাসির আহমদ পাবেল নামের এক ব্যক্তির বাড়ির কলাপসিবল লক ভেঙে অস্ত্রের মুখে নগদ অর্থ, সোনা, মোবাইলসহ অন্যান্য জিনিসপত্র লুট করে।
পুলিশের অভিযানে ডাকাত আব্দুল হাকিমের ঘর থেকে ডাকাত আব্দুল হাকিম কিবরিয়া, ফজলু মিয়া, মো. রাসেল, আমিনুল ইসলাম ও মো. মোশারফসহ বেশ কয়েকজনকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে তাদের ঘর তল্লাশি করে আব্দুল হাকিম কিবরিয়ার বিছানার নিচ থেকে একটি ওয়ান স্যুটার পাইপগান ও এক রাউন্ড কার্তুজ এবং ফজলু মিয়ার বিছানার নিচ থেকে একটি ওয়ান স্যুটার পাইপগান ও একটি কার্তুজ উদ্ধার করা হয়। এর প্রেক্ষিতে জৈন্তাপুর থানা পুলিশ অস্ত্র আইনে মামলা দায়ের করে আসামিদের আদালতে সোপর্দ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat