×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৬-০৫
  • ৫৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের ঊল্লাপাড়ায় তিনশত যুবমহিলা প্রশিক্ষণার্থীদের মাঝে চতুর্থ ধাপে ১৪টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। উপজেলার সলপ ইউনিয়ন পরিষদ চত্বরে ৪ জুন দুপুর দুইটায় প্রশিক্ষণার্থীদের তৈরী পোশাক পরিধান করে র‌্যাম শো করেন। পরে প্রশিক্ষণার্থীদের মাঝে ১৪টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
সলপ ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত সফল চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান নারী বেকারত্ব দুরিকরনের প্রত্যাশা নিয়ে তিন বছর যাবত যুবমহিলাদের সেলাই প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। এযাবৎ প্রায় তিন শতাধিক মহিলাকে সেলাই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে চার ধাপে একশত পঞ্চাশ জন যুবমহিলা প্রশিক্ষণার্থীকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। ধারাবাহিক ভাবে সকল প্রশিক্ষণার্থীদের অর্থাৎ তিন শতাধিক যুবমহিলা প্রশিক্ষণার্থীকে সেলাই মেশিন বিতরণ করবেন বলে জানান।
দেশ রতœ শেখ হাসিনার অঙ্গিকার শেখ মুজিবুরের সোনার বাংলায় থাকবে না কেউ বেকার। এরই ধারাবাহিকতায় সলপ ইউনিয়নের সফল চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান তার ইউনিয়নের গরিব দুঃখী ও অসহায় নারীদের নিয়ে সেলাই প্রশিক্ষণ দিয়ে তাদের স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য প্রাণপন চেষ্টা করে চলেছেন। তিনি বলেন তার ইউনিয়নে কোন বেকার থাকবে না। সলপ ইউনিয়ন একটি আদর্শ ও নান্দনিক ইউনিয়ন গড়ে তুলবেন। তিনি আরো বলেন প্রশিক্ষণার্থীদের জন্য কৃষকগঞ্জ বাজারে একটি মহিলা মার্কেট নির্মান করা হয়েছে। তা আগামী ঈদুল আজহার আগেই উদ্ভোদন করা হবে বলে জানান।
এ মার্কেটে তাদের হাতে তৈরি পোশাক, নকশিকাথা নিজেরা তৈরি করে নিজেরাই বিক্রি করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat