×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৬-০৩
  • ৩৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, ‘বাঙালিদের কেউ দাবায় রাখতে পারবা না’। পদ্মা সেতু হচ্ছে বাঙালিদের দাবিয়ে না রাখতে পারার প্রতীক।
তিনি বলেন, “বাঙালি জাতি কারও কাছে মাথা নত করেনি, কোনো দিন করবেও না। জাতির পিতা বঙ্গবন্ধু আমাদের মাথা উঁচু করে চলতে শিখিয়েছেন। শত বাঁধা-বিপত্তি, দেশী-বিদেশী ষড়যন্ত্র-চক্রান্ত উপেক্ষা করে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন। তিনি সততায় সেরা, মেধায় সেরা, দক্ষতায় সেরা। সেরাদের সেরা প্রধানমন্ত্রী হচ্ছেন জননেত্রী শেখ হাসিনা।”
আজ বিকেলে শরীয়তপুরের সখিপুর থানার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বর্ধিত সভা এবং সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূর্চিতে ভার্চয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নান্নু মালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় মহিলা বিষয়ক উপ কমিটির সদস্য তাহমিনা খাতুন শিলু, সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি ও  ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্যা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, সহ-সভাপতি এমএ কাইউম পাইক, আলী আকবর পাইক, জিতু মিয়া বেপারী, কোহিনূর সুলতানা দোলা, জেলার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাওসার আহমেদ তকি, থানার যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শাহজালাল মাল, যুবলীগের আহবায়ক খালেক খালাসী, যুগ্ম আহ্বায়ক রাসেল আহম্মেদ পলাশ, মহিলা লীগের সভাপতি আনোয়ারা বেগম, সাধারণ সম্পাদক সালমা বেগম, যুব মহিলা লীগের সভাপতি রোকসানা চৌকিদার ও সাধারণ সম্পাদক ওয়াহিদা আক্তার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat