×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৬-০২
  • ৬২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, নিশ্চিত পরাজয় জেনে বিএনপি দ্বারে দ্বারে ধরনা দিচ্ছে। বিএনপি এখন জনসমর্থনহীন একটি দল। তাদের গণবিরোধী রাজনীতির কারণেই তারা গণধিকৃত দলে পরিণত হয়েছে।
তিনি বলেন,বিএনপি অন্ত:সার শূন্য।কোন দিন কোন আন্দোলনেই তারা সফল হয়নি, রাজপথেও সফল হয়নি। নির্বাচনে তাদের পরাজয় নিশ্চিত। তাই তারা যাকে সামনে পায় তাকেই ধরে। এতদিন বিদেশীদের কাছে ধরনা দিয়েছে। এখন আবার নামসর্বস্ব নিবন্ধিত ও অনিবন্ধিত রাজনৈতিক দলের সাথে সভার নামে ধরনা দিচ্ছে।
আজ শরীয়তপুরের সখিপুর থানার আরশিনগর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বর্ধিত সভা এবং সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পানি সম্পদ উপমন্ত্রী বলেন, বিএনপির এক নেতা আরেক নেতাকে বিশ্বাস করে না, এক নেতা আরেক নেতাকে সন্দেহ করে। বিএনপির রাজনীতিতো এখন বিলীনের পথে,তাই তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ক্ষমতায় আসতে হলে সংবিধান অনুয়ায়ী নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের ভোটে ক্ষমতায় আসতে হবে।
উপমন্ত্রী বলেন, বিএনপি নেতাদের কথা এবং কাজে মিল নেই। তারা জনমতের কথা বলেন, অথচ তারা জনমত যাচাইয়ের সাহস রাখেন না-নির্বাচনে অংশগ্রহণে ভয় পান। মুখে গণতন্ত্রের কথা বললেও তারা গণতন্ত্রের মুখোশের আড়ালে অন্তরে স্বৈরতন্ত্র ও দেশবিরোধী আদর্শকে ধারণ করে। তারা এদেশে অপরাজনীতির প্রবর্তক।
এনামুল হক শামীম বলেন, পদ্মাসেতু হচ্ছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সততা, আত্মবিশ্বাস ও সাহসিকতার নাম। পদ্মাসেতু বাঙালিকে দাবিয়ে না প্রতীক। জননেত্রী স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখান ও স্বপ্ন বাস্তবায়ন করেন। এটাই তার প্রমাণ।
তিনি বলেন, কোন অপশক্তিই জননেত্রী শেখ হাসিনাকে দাবিয়ে রাখতে পারেনি, কখনো পারবেও না। এদেশের মানুষ একমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ।
আরশিনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বুলবুল মালতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বশির সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি ও ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্যা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat