×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৬-০২
  • ৭৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিগত সময়ে বিএনপি নেতারা তাদের দুর্নীতি অপকর্ম ঢাকতেই সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে কল্পিত অভিযোগ করছে।  
আজ বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া সরকারি মহিলা কলেজে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি একথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, পদ্মা সেতু নিয়ে কোন দুর্নীতি হয়নি তা কানাডার ফেডারেল কোর্টে প্রমাণিত হয়েছে। বিএনপি পদ্মা সেতু নিয়ে মিথ্যাচার করেছে। মিথ্যা তথ্য দিয়ে দেশের ভাবমুর্তি ক্ষুন্ন করেছে। পদ্মা সেতু যাতে বাস্তবায়ন না হয় তাদের এমন ষড়যন্ত্রের কথা দেশের মানুষ জানে।
পদ্মা সেতু প্রসঙ্গে তিনি বলেন, বিশ^ব্যাংক অর্থপ্রত্যাহার করার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেখিয়ে দিয়েছেন যে নিজস্ব অর্থায়নেও পদ্মা সেতুর মত বড় প্রকল্প বাস্তবায়ন হতে পারে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোটি মানুষের আবেগ জড়িয়ে আছে এপদ্মা সেতুকে ঘিরে।
এসময় কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আকাম সরওয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat