×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৫-৩১
  • ৪৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

‘তানভীর মোকাম্মেল তার নির্মিত চলচ্চিত্রের মাধ্যমে দেশের মানুষের জীবনযাত্রা, ইতিহাস ও সংস্কৃতি বিশ্বের মানুষের কাছে তুলে ধরেছেন।’
‘ইতিহাস পর্যালোচনা : তানভীর মোকাম্মেলের চলচ্চিত্রে ১৯৪৭-এর দেশভাগ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ কথা বলেন।
আজ ঢাবি’র ইংরেজী বিভাগ এবং সেন্টার ফর ইংলিশ টিচিং অ্যান্ড রিসার্চ-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপাচার্য বলেন, সেমিনারের মাধ্যমে নবীন শিক্ষার্থীরা নিজেদের জ্ঞানের জগতকে আরও সমৃদ্ধ করতে পারবে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিজ্ঞান ও প্রযুক্তিকে সম্পৃক্ত করে ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সম্পর্ক জোরদার করার লক্ষ্যে শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটি স্বাধীন জাতিরাষ্ট্র পেয়েছি। তানভীর মোকাম্মেলের চলচ্চিত্রে এসব ঘটনাই উঠে এসেছে।
অধ্যাপক ড. তাজিন আজিজ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেমিনারে একুশে পদকপ্রাপ্ত চলচ্চিত্রকার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজী বিভাগের সাবেক শিক্ষার্থী তানভীর মোকাম্মেলের চলচ্চিত্রে ১৯৪৭ সালের দেশভাগের ইতিহাস নিয়ে অডিও-ভিজুয়্যাল উপস্থাপন ও পর্যালোচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat