×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৫-৩১
  • ৭৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাপানের উত্তরাঞ্চলিয় শহর সাপোরোতে আজ থেকে ২০৩০ শীতকালীণ গেমসের ভেন্যু পর্যবেক্ষন শুরু করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কর্মকর্তারা। গেমসটি আয়োজনের প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে রয়েছে শহরটি। 
তিনদিনের এই সফরসূচিতে আইওসির এই প্রতিনিধি দল গোটা সাপোরো শহরটি পর্যবেক্ষন করবে। ১৯৭২ সালে এশিয়ার প্রথম শীতকালীন গেমসের আয়োজক হয়েছিল এই শহরটি। শহরটির কর্মকর্তারা এএফপিকে জানায়, ‘এটি হচ্ছে আমাদের নিয়মিত সংলাপের একটি অংশ। এর ফলে আমরা আইওসি থেকে আরো কৌশলগত পরামর্শ পাবার আশা করছি।’
তিন সদস্যের এই দলটির হোক্কাইডো অঞ্চলের ১৬টি ভেন্যু পরিদর্শনের পরিকল্পনা রয়েছে। সেখানকার রাজধানী হচ্ছে সাপোরো। গত বছর টোকিওতে অনুষ্ঠিত গ্রীষ্মকালিন গেমসে সাপোরোতে অনুষ্ঠিত হয়েছিল ম্যারাথন ও হাঁটা ইভেন্ট। যাতে অ্যাথলেটরা শীতল পরিবেশে প্রতিযোগিতা করতে পারে। 
২০৩০ সালের গেমস আয়োজনে সাপোরো শীর্ষস্থানীয় প্রতিদ্বন্দ্বি হলেও এই লড়াইয়ে তাদের লড়তে হবে অতীতের অলিম্পিক আয়োজক ভানকুভারের সল্টলেক শহরের সঙ্গে। আইওসি এই বছরের মধ্যেই সাধারণ সভায় আয়োজক দেশের নাম ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat