×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৫-৩১
  • ৫৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি ইউরোপীয় ইউনিয়নের প্রতি আভ্যন্তরীণ ঝগড়া বন্ধের আহ্বান জানিয়ে বলেছেন, এ কারনে কেবল মস্কোই উপকৃত হবে। 
তিনি রাশিয়ার ওপর আরো অবরোধ আরোপ করতে ইইউ’র প্রতি আহ্বান জানান।
ব্রাসেলসে ইইউ সম্মেলনে সোমবার ভিডিও লিংকের মাধ্যমে যোগ দিয়ে জেলনস্কি আরো বলেন, ইউরোপকে সব ধরনের ঝগড়া অবশ্যই বন্ধ করতে হবে। আভ্যন্তরীণ বিবাদ কেবল রাশিয়াকে আপনাদের ওপর চাপ বাড়াতে উৎসাহিত করবে। 
তিনি বলেন, এখন সময় আলাদা না হয়ে, বিচ্ছিন্ন না হয়ে এক হয়ে যাওয়ার।
রাশিয়ার তেলসহ  নতুন করে আরো অবরোধ আরোপের জন্য তিনি ইইউ’র প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, রাশিয়ার ওপর আরো অবরোধ আরোপ নিয়ে ইইউভুক্ত দেশগুলোর মধ্যে মতভেদ দেখা দিয়েছে। মস্কোর ওপর তেল নিয়ে বিধি নিষেধ আরোপে হাঙ্গেরি সমর্থন দেবে না বলে জানিয়েছে। 
এ প্রসঙ্গে জেলনস্কি বলেন, রাশিয়াকে প্রতিরোধের কার্যকর উপায় বৃহত্তর ঐক্য। ঐক্য কতোটা গুরুত্বপূর্ণ তা কিয়েভ রুশ আগ্রাসনের বিরুদ্ধে জোরালোভাবে দেখিয়ে দিয়েছে।
এদিকে ইইউতে ইউক্রেনের সদস্য পদ লাভের বিষয়ে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস’র মন্তব্যে ক্ষুদ্ধ ইউক্রেন। তিনি বলেছেন, রুশ আগ্রাসন সত্ত্বেও কিয়েভের ইইউতে যোগদান ত্বরান্বিত করা যাবে না। 
এ প্রসঙ্গে জেলনস্কি বলেন, ইইউতে সদস্য পদের জন্য প্রয়োজনীয় সকল শর্ত আমরা পূরণ করেছি। আশা করি যারা বিরোধিতা করছেন তারা তাদের মত পরিবর্তন করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat