×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৫-৩১
  • ৫৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আফ্রিকান দেশগুলোর বাইরে মাঙ্কিপক্স ছড়িয়ে পড়ায় বৈশ্বিক মহামারি দেখা দেয়ার বিষয়টি বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিংবা ডব্লিওএইচও উড়িয়ে দিয়েছে। সংস্থা বলেছে, এ রোগ নিয়ে এখনই উদ্বিগ্ন হবার কোনো কারণ নেই। 
মূলত আফ্রিকান দেশগুলোতেই এ রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। কিন্তু গত ৭ মে ব্রিটেনে প্রথম মাঙ্কিপক্স নিশ্চিত করা হয়। 
বিশ্বের প্রায় ২৪ টি দেশে সন্দেহজনক ও নিশ্চিত চারশ’ মাঙ্কিপক্সের রোগীর খবর ডব্লিওএইচওকে জানানো হয়। এ প্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অস্বাভাবিক এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করলেও সোমবার সুর পাল্টে বলেছে, এই ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। 
মাঙ্কিপক্স ঘনিষ্ঠ সম্পর্কের মাধ্যমে ছড়ায়। তবে এটি মারাত্মক রোগের কারণ নয়।
মহামারি সংক্রান্ত এক ব্রিফিংয়ে ডব্লিওএইচও’র মাঙ্কিপক্স বিষয়ক বিশেষজ্ঞ রোজামান্ড লুইসকে এটি নতুন কোন মহামারি সৃষ্টি করতে পারে কি-না এ প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা এ রকম ভাবছি না। 
তিনি বলেন, এ মুহুর্তে মাঙ্কিপক্স নিয়ে আমরা বৈশ্বিক মহামারির বিষয়ে উদ্বিগ্ন নই। বরং গুরুত্বপূর্ণ হলো এর ছড়িয়ে পড়া রোধকল্পে দ্রুত পদক্ষেপ নেয়া উচিত।
এ নিয়ে ভীত না হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, এটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আগে তা রোধ করা সম্ভব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat