×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৫-২৯
  • ৪০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) লিভার প্রতিস্থাপনের কাজ দ্রুত শুরু করা হবে। এজন্য কারিগরি বিষয়গুলো প্রস্তুত রাখা হয়েছে।
বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এ তথ্য জানিয়েছেন। আজ উপাচার্যের কার্যালয়ে ভারতের চার সদস্যের লিভার প্রতিস্থাপন বিশেষজ্ঞ প্রতিনিধি দলের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে শারফুদ্দিন আহমেদ এ তথ্য জানান।
ভারত থেকে আসা চিকিৎসক প্রতিনিধি দল দুদিন অবস্থান করে বিশ্ববিদ্যালয়ের হেপাটোবিলিয়ারি বিভাগের শিক্ষক, শিক্ষার্থীদের সাথে নিজেদের লিভার প্রতিস্থাপনের বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করবেন। তারা ভর্তিকৃত রোগীদের চিকিৎসার বিষয়ে মতামতও দিবেন।
এসময় বিএসএমএমইউ-এর ডিন (নার্সিং অনুষদ) অধ্যাপক ডা. দেবব্রত বনিক, প্রক্টর অধ্যাপক ডা. হাবিবুর রহমান দুলাল, হেপাটোবিলিয়ারি পেনক্রিয়েটিক ও লিভার প্রতিস্থাপন সার্জারি বিভাগের চেয়ারম্যান ডা. মোহাম্মদ মোহছেন চৌধুরী, অধ্যাপক ডা. বিধান চন্দ্র দাস, সহযোগী অধ্যাপক ডা. মো: নূর-ই- এলাহী, সহযোগী অধ্যাপক ডা. সাইফ উদ্দিন, ভারতের পক্ষে হায়দ্রাবাদ এইজি হাসপাতালের পরিচালক এ্যান্ড এইচওডি (লিভার প্রতিস্থাপন) ডা. পি বালাচন্দ্র, পরিচালক (লিভার এনেস্থিয়া) ডা. জিভি প্রেম কুমার, এইআইজি হাসপাতালের ভিপি সান্তোষ কুমার সাহা, এআইজি হাসাপাতালের জেনারেল ম্যানেজার নিলাদ্রী বি শ্যামল উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat